ওয়ালি'স এসোসিয়েশন এই নিয়ে টানা চতুর্থ বারের মত আয়োজন করতে যাচ্ছে ”ওয়ালি’স এসোসিয়েশন প্রেজেন্টস মিঃ এন্ড মিস ফটোজেনিক ২০২২”।
ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ডের অডিশন শুরু হয়েছে। ’মিঃ এন্ড মিস ফটোজেনিক’ এর অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীদের প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে।
দ্বিতীয় রাউন্ডের অডিশনে ’মি. এন্ড মিস ফটোজেনিক’ এর অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে যেসব প্রার্থী (ছেলে ও মেয়ে) যোগাযোগ করেছেন তাদের মধ্য থেকে ৩৫ জন ছেলে ও মেয়ে প্রার্থী বাছাই করে বাছাইকৃতদের নিয়ে গ্রুমিং সেশন শুরু হবে। গ্রুমিং করাবেন স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও স্বনামধন্য ব্যক্তিবর্গ।
দ্বিতীয় রাউন্ডের অডিশনে জাজ প্যানেলে থাকছেন লেখক শাফকাত হোসেন, মডেল আনিলা তাবাসসুম হৃদি, বিউটি এক্সপার্ট আনিকা খান, কোরিওগ্রাফার ও গ্রুমিং ইন্সট্রাক্টর সালেহ রবি জন, নৃত্য শিক্ষক ও সিনিয়র কোরিওগ্রাফার অপূর্ব ও স্থপতি আব্দুল হাদী।
প্রতিযোগিতার ইভেন্ট অর্গানাইজার হিসেবে আছেন সৈকত জোয়ারদার, ডান্স পার্টনার হিসেবে আছেন অপূর্ব ডান্স গ্রুপ, ভিডিও ও ফটোগ্রাফী পার্টনার হিসেবে আছেন ট্রায়ো ভিজ্যুয়াল এবং মডেল কো-অর্ডিনেশনে আছেন কে এম সাকিব।
দীর্ঘ এক মাস টানা গ্রুমিংয়ের পর ৩৫ জন প্রতিযোগীকে বাছাই করে তাদের নিয়ে শুরু হবে মি. এন্ড মিস ফটোজেনিক প্রতিযোগিতার সেমিফাইনাল রাউন্ড। সেমিফাইনাল রাউন্ড থেকে ১০ জন প্রতিযোগীকে বাছাই করার পর আসবে এই রিয়েলিটি শো এর সর্বশেষ এবং সকলের কাংখিত গ্র্যান্ড ফিনালে রাইন্ড।
”ওয়ালি’স এসোসিয়েশন প্রেজেন্টস মি. এন্ড মিস ফটোজেনিক ২০২২” এর মূল আয়োজক প্রতিষ্ঠান ওয়ালি’স এসোসিয়েশন। এই প্রতিষ্ঠানের কর্ণধার ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইনার এবি ওয়ালিউদ্দিন আহমেদ সুজন এই রিয়েলিটি শো নিয়ে খুবই উচ্ছ্বসিত এবং এই শো এর সফলতা নিয়ে আশাবাদী।