সদ্য ঘোষিত বরিশাল উত্তর জেলার আওতাধীন গৌরনদী উপজেলা ও পৌর এবং আগৈলঝাড়া উপজেলা যুবদলের গঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়েছে উত্তর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা।
এমন দাবি জানিয়ে গতকাল রবিবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন উত্তর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা। গত ৬ জুলাই যুবদলের এসব আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সংবাদ সম্মলনের লিখিত বক্তব্যে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু খান বলেন, বরিশাল উত্তর জেলা যুবদলের ৮টি ইউনিটের মধ্যে ৬টি ইউনিট কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে। এসব কমিটির বিরুদ্ধে আমাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘোষিত কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠন করার জন্য অনুরোধ করছি।