আরটিভি ও প্রিয়ন্তীর যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে নতুন গল্পকার ও অভিনয়শিল্পী খুঁজে বের করার আয়োজন ‘আরটিভি ফিকশন ফিয়েস্তা ইন অ্যাসোসিয়েশন উইথ প্রিয়ন্তী’। একঝাঁক আগামীর তারকা অভিনয়শিল্পী যারা মূল চরিত্রে অভিনয় করবেন, আরেক দল গল্পকার তৈরির জন্য এই আয়োজন। ইতিমধ্যে শুরু হয়ে গেছে কার্যক্রম। নতুন গল্পকারদের গল্প ও অভিনয় শিল্পীদের নিয়ে নির্মিত ২টি করে একক নাটক প্রতি সপ্তাহে প্রচারিত হবে আরটিভিতে এবং বছর শেষে প্রচারিত মোট ১০০টি একক নাটক থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্বাচিত সেরা অভিনয়শিল্পী ও সেরা গল্পকারদের পুরস্কৃত করা হবে। অভিনয়শিল্পী এবং গল্পকার এই দুটি ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী ৩১ জুলাই মধ্যরাত পর্যন্ত। তাই আগ্রহী যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তাদের এখনই রেজিস্ট্রেশন করতে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা। প্রিয়ন্তীর সিইও মনোয়ার পাঠান বলেন, ‘অভিনয়শিল্পী ক্যাটাগরিতে যারা অংশগ্রহণ করতে চায় তারা তাদের অভিনয়ের সর্বোচ্চ ১-২ মিনিটের ভিডিও ক্লিপ এবং যারা গল্পকার ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে চায় তারা তাদের গল্পটি পিডিএফ ফাইল করে জঃা ঋরপঃরড়হ ঋরবংঃধ ফেইসবুক পেইজে ইনবক্স করতে পারেন। চাইলে তারা rtvfictionfiesta@gmail.com- এই ই-মেইলেও পাঠিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।’