ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর নানাভাবে সম্মান জানানো হয়েছে। কখনো ভাস্কর্য বানিয়ে, কখনো আস্ত বিমানকে মিউজিয়াম বানিয়ে, কখনো আবার স্টেডিয়ামের নাম বদল করে ম্যারাডোনার নামেই রাখা হয়েছে। এবার তা ছাড়িয়ে যাচ্ছে সবকিছুকে। মহাকাশে অভিনব উপায়ে সম্মান জানানো হবে আর্জেন্টাইন কিংবদন্তিকে।
এক বেসরকারি সংস্থার উদ্যোগে কৃত্রিম উপগ্রহের সাহায্যে মহাকাশে ম্যারাডোনার ব্যবহৃত সামগ্রী পাঠানো হবে। প্রয়াত তারকার একজোড়া জুতা এবং একটি হার্ড ড্রাইভ ওই কৃত্রিম উপগ্রহের সঙ্গে বিশেষভাবে জুড়ে দেওয়া হবে। সেই হার্ড ড্রাইভে আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ম্যারাডোনার সমর্থক-ভক্তদের ভিডিও ও অডিও বার্তা থাকবে বলে জানিয়েছেন আর্জেন্টাইন সংবাদমাধ্যম। কৃত্রিম এই উপগ্রহের নাম দেওয়া হয়েছে ‘কসমিক কাইট’। এই নাম দেওয়ার পেছনেও আছে গল্প। ম্যারাডোনাকে প্রথমবার কসমিক কাইট নামে ডেকেছিলেন উরুগুয়ের এক সাংবাদিক। ইংল্যান্ডের বিপক্ষে শতাব্দীর সেরা গোলের পর সেই নাম সর্বত্র প্রচলিত হয়ে যায়। ইন্টারনেট