সাইবার ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট-২০২২ অনুষ্ঠিত

'ইমাজিং স্ট্রংগার টু রিডিউস সাইবার রিস্ক ইন দ্যা এজ অব ফোর্থ আইআর' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে  'সাইবার ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট ২০২২' অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৪ জুলাই) বনানীর হোটেল শেরাটনে এ সামিট অনুষ্ঠিত হয়েছে। 

সামিটে সাইবার ডিজিটাল ট্রান্সফরমেশন সম্পর্কিত ৮টি গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন দেশ এবং বিদেশের সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা। ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি এসোসিয়েশন (আইএসএসএ) এর আয়েজেনে দিনব্যাপী সামিটটি অনুষ্ঠিত হয়। যেখানে প্রায় ১০০ জন প্রফেশনাল অংশগ্রহণ করেন।  

সামিটে অংশগ্রহণের মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এসব প্রফেশনালদের সাইবার সিকিউরিটি বিষয়ক অ্যাওয়ারন্যাস এবং সাইবার রেসিলেন্স সংক্রান্ত জ্ঞানের পরিধি বাড়বে বলে আশা প্রকাশ করছেন আয়োজক আইএসএসএ।

সামিটের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্যে আইএসএসএ’র বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট মারুফ আহমেদ বাংলাদেশে সাইবার ডিজিটাল ট্রান্সফরমেশনের প্রেক্ষাপট তুলে ধরেন।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের বাস্ততায় সাইবার সিকিউরিটি অতন্ত্য গুরুত্বপূর্ণ। তবে বিশ্বব্যাপী সাইবার সিকিউরিটি অ্যাওয়ারন্যাস এবং সাইবার রেসিলেন্স সংক্রান্ত জ্ঞান  প্রতিমুহূর্তে আপডেট হচ্ছে। এই আপডেট জ্ঞান ও তথ্য আমাদের দেশের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহে সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করছে তাদের কাছে পৌঁছে দিতে আইএসএসএ এই সামিট আয়োজন করেছে।

সামিটে 'স্কিল ডেভলপমেন্ট টু সাইবার রেসিলেন্স', 'সিকিউরিটি অটোমেশন ফর দ্যা ডিজিটাল জার্নি ইন দ্যা ইরা অব ফোর্থ আইআর', 'সাইবার সিকিউরিটির ফর্ম দ্যা রেগুলেটরি পারসপেক্টিভ', 'বিল্ডিং সাইবার রেসিলেন্স লিভারেজিং ইনফরমেশন থ্রেট শেয়ারিং', 'ইমপ্রুভ এসওসি ইফেসিয়েন্সি এন্ড কমপ্লাই সুইফট সিএসসিএফ, পিসিআই ডিএসএস, আইএসএমএস উইথ দ্যা নেক্সট –জেন এসআইইএম/এস্ওএআর', 'হোয়াই সুড প্রিভিলেজড এক্সেস ম্যানেজমেন্ট বি দ্যা # ১ প্রায়োরটি'; 'এক্সেলারেটিং ডিজিটাল ট্রান্সফরমেশন ইন দ্যা এজ অব ফোর্থ আইআর'; 'আর ইউ প্রিপেয়ার্ড ফর দ্যা নেক্সট অ্যাটাক' বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা। 

সম্মেলনে প্যানেল ডিসকাশন ছিলো- 'সাইবার ক্যাপাসিাটি বিল্ডিং টু এড্রেস দ্যা স্কিল শর্টেজ ইন বাংলাদেশ' এবং 'ডিজিটাল ট্রান্সফরমেশন: আর ইউ এ ডিসরেপুটার অর এ ডিসরেপুটি।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মোঃ আবদুল হালিম ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ হুসাইন।  

আইএসএসএ একটি নন-প্রফিট আন্তর্জাতিক সংস্থা যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সাইবার সিকিউরিটি প্রফেশনালগণ যুক্ত রয়েছেন। সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে সাইবার সিকিউরিটি ইন্ডাষ্ট্রি সংক্রান্ত প্রকাশনা, ফোরাম, ওয়েবকাস্ট এবং কনফারেন্স আয়োজন করে থাকে।  তথ্যপ্রযুক্তিবিদ জনাব মারুফ আহমেদ নেতৃত্বে আইএসএস এ এর বাংলাদেশ চ্যাপ্টার দেশের সাইবার সিকিউরিটি নিয়ে এবং এই সেক্টরের পেশাজীবীদের নিয়ে কাজ করে যাচ্ছে।