রাশিয়ার সঙ্গে চুক্তির পর শস্য নিয়ে প্রথম জাহাজ লেবাননের উদ্দেশ্যে ইউক্রেনীয় বন্দর ছেড়েছে।
তুর্কিয়ে ও ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে জাহাজটি ওডেসার দক্ষিণাঞ্চলীয় বন্দর ছেড়েছে। খবর বিবিসির।
যুদ্ধ শুরুর পর ফেব্রুয়ারি থেকে রাশিয়ার ইউক্রেনের বন্দরগুলো অবরোধ করে রাখে। কিন্তু সম্প্রতি খাদ্যশস্য রপ্তানি নিয়ে দুই পক্ষের মধ্যে পুনরায় একটি চুক্তি হয়।
এই চুক্তির ফলে বিশ্বব্যাপী খাদ্যসংকট দূর হবে এবং শস্যের মূল্য হ্রাসের আশা করা হচ্ছে।
জাহাজ ছাড়ার বিষয়ে এক বিবৃতিতে তুর্কিয়ে জানিয়েছে, সিয়েরা লিওনের পতাকাবাহী জাহাজটিতে ২০ হাজার টন শস্য রয়েছে; যা ২ আগস্ট লেবাননে পৌঁছানোর কথা রয়েছে। আগামী সপ্তাহে আরও জাহাজ ছাড়ার পরিকল্পনা রয়েছে।
ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী আলেকজান্ডার কুব্রাকভ এক ফেসবুক পোস্টে লেখেন, ‘ আজ ইউক্রেন এবং তার অংশীদাররা বিশ্বে ক্ষুধা প্রতিরোধে আরেকটি পদক্ষেপ নিয়েছে।