ইউক্রেনে ছাত্রাবাস লক্ষ্য করে হামলায় নিহত ৪

আপডেট : ২২ মে ২০২৬, ০৩:৪৬ পিএম

পূর্ব ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত চারজন নিহত এবং ৩৫ জন শিশু আহত হয়েছে। শুক্রবার (২২ মে) দেওয়া এক বিবৃতিতে রাশিয়ান কর্মকর্তারা বলেন, বৃহস্পতিবার রাতে একটি ছাত্রাবাসে এই হামলা চালানো হয়। তবে ঘটনার স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউক্রেনের কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। 

রাশিয়ার মানবাধিকার কমিশনার ইয়ানা লানত্রাতোভা দাবি করেন, লুহানস্ক পেডাগোজিক্যাল ইউনিভার্সিটির স্টারোবিলস্ক কলেজের আবাসিক হলে হামলার সময় ১৪ থেকে ১৮ বছর বয়সী ৮৬ জন কিশোর-কিশোরী ঘুমিয়ে ছিল।

তিনি বলেন, 'ইউক্রেনীয় বাহিনী ঘুমন্ত শিশুদের লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালিয়েছে।'

লুহানস্কে রাশিয়া-নিয়োজিত শীর্ষ কর্মকর্তা লিওনিদ পাসেচনিক জানান, ধ্বংসস্তূপ থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আরও শিশু আটকে থাকতে পারে বলে উদ্ধারকাজ চলছে।

রাশিয়ার কর্তৃপক্ষ প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে স্ট্রেচারে করে বের করে আনা হচ্ছে, কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুন জ্বলতে দেখা যাচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত