নিজের বর্তমান দল চ্যাম্পিয়নস লিগে নেই। তবে টুর্নামেন্টটি খেলতে মরিয়া ক্রিশ্চিয়ানো রোনালদো। শোনা যাচ্ছিল দল বদল করে হলেও খেলতে ইউরোপের ক্লাব বিশ্বকাপ খেলতে চান তিনি। তাই তার দল বদল নিয়ে কম আলোচনা হয়নি। প্রশ্ন উঠেছিল তিনি ম্যানইউতে আছেন কি না সেটা নিয়েও। তবে ম্যানচেস্টারে থাকছেন জানিয়ে সেসব জল্পনা উড়িয়ে দেন নিজেই। এখন নতুন গুঞ্জন উঠেছে ওল্ড ট্রাফোর্ডে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি।
রবিবার প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে রায়ো ভায়েকানোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচ দিয়ে মাঠে ফিরে সব জল্পনার অবসান ঘটিয়ে জানান যেন দেন, ‘আমি ম্যানইউতেই আছি।’ তবে রাজার বেশে ফিরতে পারেননি রোনাল্ডো। আর তাতেই প্রশ্ন উঠছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শেষবারের মতো লাল জার্সি পরে খেলে নিলেন? ম্যাচে পর্তুগিজ তারকার শরীরীভাষায় যেন সেই বিচ্ছেদের ইঙ্গিতই মিশে রয়েছে।
রোনাল্ডোকে এ দিন প্রথম ৪৫ মিনিট মাঠে রেখেছিলেন ম্যানেজার এরিক টেন হ্যাগ। পরে তাঁকে তুলে নিতেও বাধ্য হন। প্রথমার্ধে পর্তুগিজ তারকা বিন্দুমাত্র প্রত্যাশা পূর্ণ করতে পারেননি। শুধু তাই নয়, ম্যাচ শেষের বাঁশি বাজার আগেই তিনি ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে বেরিয়ে যান। সেই ছবিও ম্যান ইউ ভক্তেরা পোস্ট করেছেন গণমাধ্যমে এবং নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন।
বলা চলে, নিজের গড়পড়তা পারফরম্যান্সও দেখাতে পারেনি পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকা। রাফায়েল ভারানে ও রোনালদো ছাড়া মূল দলের প্রায় সবাইকে বিশ্রাম দিয়েই ভায়োকানোর বিপক্ষে দল সাজিয়েছিলেন ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগ।
ম্যান ইউকে ৪৮ মিনিটে গোল করে এগিয়ে দেন রোনাল্ডোর বদলী হিসেবে নামা আমাদ দিয়ালো। কিন্তু ৫৭ মিনিটে আলভারো রিভেরার গোলে ম্যাচে সমতা ফেরায় ভায়েকানো।