মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে গত রবিবার রাতে জেলা বিএনপির সাংগঠনিক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শিগগিরই আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
২০১৯ সালের ৩১ জুলাই কাউন্সিলের মাধ্যমে জয়নাল আবেদীন বাচ্চুকে সভাপতি ও বদরুজ্জামান সজলকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কুলাউড়া উপজেলা কমিটি অনুমোদন দেয় জেলা বিএনপি।