ভোলায় হরতাল চলছে, বিএনপির বিক্ষোভ

ভোলায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতা-কর্মীরা।

সকাল থেকেই রিকশা, অটোরিকশা চলাচল করলেও অন্যান্য যানবাহন সড়কে দেখা যাচ্ছে না। শহরজুড়ে বিপুল পরিমাণ পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ড সদস্য মোতায়েন রয়েছে।

তবে সড়কে পিকেটিং লক্ষ করা যায়নি, জেলা বিএনপি কার্যালয়ের সামনে অল্পসংখ্যক নেতাকর্মীর অবস্থান লক্ষ করা গেছে।

সকাল থেকে ভোলা-চরফ্যাশন সড়কে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জেলা বিএনপি।