থাইল্যান্ডের একটি নাইটক্লাবে ভয়াবহ আগুনে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন।
বৃহস্পতিবার মধ্যরাতে ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত নাইট ক্লাবটিতে আগুন ছড়িয়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বে অবস্থিত থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের মাউন্টেন বি নামক নাইটক্লাবে বৃহস্পতিবার আগুন লেগে ১৩ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।