যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউসের কাছে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বৃহস্পতিবার (০৫ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন।
ওয়াশিংটনের ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগ জানায়, হোয়াইট হাউসের ওপারে রাস্তার পাশে লাফায়েট নামে একটি পার্কে বজ্রপাতের এ ঘটনা ঘটে। এতে দুই জন নারী ও দুই জন পুরুষ গুরুতর আহত হন। পরে আহতদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের রাজধানীজুড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বেশ কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটেছে। এসময় তীব্র জড়ো হাওয়া বয়ে যায়।
ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেসের মুখপাত্র ভিটো ম্যাগিওলো জানান, চার জনেরই অবস্থাই আশঙ্কাজনক। তাদের জীবন হুমকির মধ্যে রয়েছে।