বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রীরা বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছেন। প্রধানমন্ত্রী বলছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পর্যাপ্ত আছে অন্যদিকে তার জ¦ালানি প্রতিমন্ত্রী বলেছেন, আমাদের তহবিল খালি হয়ে যাচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থার দ্বারে দ্বারে ঘুরছেন। গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রকৃতপক্ষে বৈদিশক মুদ্রার রিজার্ভ যে সন্তোষজনক নয় তার প্রমাণ হিসেবে রিজভী বলেন, সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে অর্থ সহায়তা চেয়েছে।