ব্র্যাক ব্যাংক ও আইএফসির অংশীদারিত্বে চালু করা অ্যাফোর্ডেবল হাউজিং বন্ডের সাবস্ক্রিপশন সমাপনী (ক্লোজার) অনুষ্ঠানের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
বাংলাদেশের প্রথম এই হাউজিং বন্ডের লক্ষ্য সারা দেশে নিম্ন ও মধ্যম আয়ের শহুরে ও গ্রামীণ পরিবারসমূহকে সাশ্রয়ী মূল্যের আবাসন ঋণ প্রদান করা। আইএফসি এই বন্ডে ৫ কোটি ডলারের সমপরিমাণ বাংলাদেশি টাকা সাবস্ক্রিপশন করেছে। এটি একটি ডিনোমিনেটেড, নন-কনভার্টিবল, প্রাইভেটলি প্লেসড, রিডিমেবল, আনসিকিউরড, ফিক্সড কুপন বিয়ারিং এবং পাঁচ বছরের সিনিয়র বন্ড যা ব্র্যাক ব্যাংককে অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রোগ্রাম সম্প্রসারণে সাহায্য করবে।
ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আর. এফ. হোসেন আইএফসির কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, ভুটান ও নেপাল) মার্টিন হোল্টম্যানের কাছে গত ৪ আগস্ট ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানে বন্ড সার্টিফিকেট হস্তান্তর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।