তাকাফুল ইসলামী সিকিউরিটিজ লিমিটেডের পরিচালনা পরিষদের ৯ম সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ঢাকার মতিঝিলের ডিআইটি এক্সটেনশন রোডের মনির টাওয়ারে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান মো: হুমায়ুন কবির পাটোয়ারী। সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহউদ্দিন আহমেদ, মিসেস শাহানাজ পারভীন, মোঃ জহিরুল ইসলাম, ওয়ালি উল হক, কাজী মোকাররাম দাস্তগীর, আবুল কালাম আজাদ, মোহাম্মদ সেলিম, মুহাম্মদ মামুনুল ইসলাম এবং মোহাম্মদ শাহীন মিয়া।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন এমদাদুল হক চৌধুরী, খোরশেদ আলম খান ও মোঃ আবুল হাসেম এবং কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ।