অভীষ্ট বস্তু অর্জনের যোগ কর্কটের, শত্রুর পরিবর্তন হবে কন্যার

মেষ: জাতকের কলহ বা বিবাদজনিত কারণে আইনবিষেশজ্ঞের পারিশ্রমিক রূপে প্রভূত অর্থব্যয় সূচিত হবে।

বৃষ: জাতকের পারিবারিক কারণে অধ্যয়নের বিষয়ে ব্যাঘাত ঘটতে পারে। 

মিথুন: শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। তবে রক্তপাতের কোনো লক্ষণ নেই। ভালো চিকিৎসকের পরামর্শ নিন।

কর্কট: অভীষ্ট বস্তু অর্জনের যোগ রয়েছে। সাধারণত বিদেশে চাকরির ক্ষেত্রে সফলতার যোগ রয়েছে।

সিংহ: আর্থিক দৈন্য দূর হবে। প্রবাসী আত্মীয়ের সাহায্যে সুখাদ্য লাভ, উত্তম বস্ত্র লাভ হবে।                   

কন্যা: শত্রুর পরিবর্তন হবে। শত্রু বন্ধুর ছদ্মবেশে উপকারের আড়ালে অনিষ্ট করবে। সাবধান হোন।

তুলা: জাতক নিজের প্রভূত অর্থের কারণে প্রতিনিয়ত বন্ধু-বান্ধবের দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকবেন। সচেতন হোন।             

বৃশ্চিক: মনোরোগের যোগ রয়েছে। পারিবারিক টানাপড়েনে মানসিক যাতনা ভোগাবে। স্থির হোন।

ধনু: সামাজিক অস্থিরতার শিকার হবেন। অনূঢ়া কন্যার গর্ভস্থ সন্তান বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াবে। 

মকর: জন্মকু-লীতে বৃহস্পতি কেন্দ্রে লগ্নপতিযুক্ত হয়ে অবস্থান করায় সহসা সম্পদ বৃদ্ধি হবে। খুব শীঘ্রই পুরনো রোগ থেকে আরোগ্য লাভ হবে।

কুম্ভ: অতিসত্বর পারিবারিক সমঝোতার মাধ্যমে সম্পত্তি অর্জনের যোগ রয়েছে।

মীন: সংসারের প্রতি বৈরাগ্য দেখা দেবে। স্ত্রীর পরকীয়ার কারণে ক্রোধের সঞ্চার হতে পারে।