লাইগার : বলিউডে অভিষেকে কত নিলেন বিজয়

বলিউডে অভিষেক হলো বিজয় দেবেরাকোণ্ডার। ২৫ আগস্ট সিলভার স্ক্রিনে মুক্তি পাবে বিজয় দেবেরাকোণ্ডা ও অনন্যা পাণ্ডে অভিনীত 'লাইগার'। দক্ষিণী তারকা হিসাবে বিজয়ের জুড়ি মেলা ভার। বলিউড ডিভারা তো বিজয়ের সঙ্গে ডেটিংও করতে চান। সারা আলি খান থেকে জাহ্নবী কপুরের ক্রাশ লাইগারের এই অভিনেতা।

প্রথমবার বলিউডের মাটিতে পা রেখে পকেটে কত টাকা পুরলেন এই দক্ষিণী সুপারস্টার? শুনলে চমকে যাবেন। লাইগারে অভিনয়ের জন্য বিজয় নিয়েছেন ৩৫ কোটি রুপি।

এবার বিজয়ের নায়িকা অর্থাৎ অনন্যা পাণ্ডে ও এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর পারিশ্রমিকও জেনে নিন।

বিজয়ের আশপাশেও নেই অনন্যা!
অভিষেক ছবির নায়ক হিসাবে বিজয়ের পারিশ্রমিক যেখানে ৩৫ কোটি টাকা সেখানে অনন্যার পারিশ্রমিকের একটা বিস্তর ফারাক রয়েছে। লাইগারে বিজয়ের নায়িকার চরিত্রে অভিনয়ের জন্য অনন্যা পেয়েছেন তিন কোটি রুপি।

কত পেলেন রণিত রায়?
জানা গেছে, লাইগারের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র রণিত রয়। এই ছবির জন্য রণিত পেয়েছেন এক কোটি।

রম্যা কৃষ্ণান
বিজয় দেবেরাকোণ্ডা ও অনন্যা পাণ্ডে অভিনীত লাইগারের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রম্যা কৃষ্ণানকে। জানা যায়, রণিত রয়ের মতোই এক কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন তিনি।

বিজয়-নাগার পারিশ্রমিকের তুলনা
বিজয় দেবেরাকোণ্ডা ও নাগা চৈতন্য দুজনেই দক্ষিণের সুপারস্টার। লাল সিং চাড্ডার হাত ধরে বলিউডে অভিষেক করেছেন নাগা চৈতন্য। আর লাইগারের হাত ধরে বিটাউনে পা রাখছেন বিজয় দেবেরাকোণ্ডা। বলিউডের দুই অভিষেক স্টারের পারিশ্রমিকের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। লাল সিং চড্ডার জন্য যেখানে নাগা নিয়েছেন পাঁচ কোটি, সেখানে লাইগারের জন্য বিজয় পেয়েছেন ৩৫ কোটি। সূত্র : এইসময়