খুলনায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

খুলনায় একটি ওয়ান শ্যুটারগানসহ রাজু শেখ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রবিবার রাত পৌনে ১১টার দিকে তেরখাদার দক্ষিণপাড়া নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল সোমবার দুপুরে র‌্যাব-৬-এর স্পেশাল কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. সরোয়ার হুসাইন জানান, র‌্যাব-৬ খুলনার একটি দল রবিবার রাতে জানতে পারে খুলনার তেরখাদা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সন্ত্রাসী কার্যক্রমের জন্য অবস্থান করছে।

র‌্যাবের দলটি রাত পৌনে ১১টার দিকে তেরখাদা থানাধীন দক্ষিণপাড়া নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রাজু শেখকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে দেশে তৈরি একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়।