কক্সবাজারে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার

মিয়ানমার থেকে জীবন বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে গিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট। 

সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে তিনি প্রথমে উখিয়ার কুতুপালং ক্যাম্প ৪ এক্সটেনশনে কর্মরত সংস্থার লোকজন ও রোহিঙ্গা কমিউনিটির সঙ্গে কথা বলবেন।

এর আগে, গত ১৪ আগস্ট সকালে চার দিনের সফরে ঢাকায় পৌঁছান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। দেশের মানবাধিকার পরিস্থিতি দেখতে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এই সফর বলে এক বার্তায় জানিয়েছে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সদর দফতর।