চার বছরে ১৫০ আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ

চলতি চক্রের চেয়ে আগামী চার বছরের চক্রে বাংলাদেশের ম্যাচের সংখ্যা বেড়েছে ৮৩টি। ২০২৩-২০২৭ সাল পর্যন্ত টাইগাররা খেলবে ১৫০টি আন্তর্জাতিক ম্যাচ। যার মধ্যে ৩৪ টেস্ট, ৫৯ ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি রয়েছে। আগামী বছরে আয়ারল্যান্ড সফর দিয়ে শুরু করে ২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় গিয়ে শেষ হবে টাইগারদের আসন্ন চার বছরের সিরিজ পরিকল্পনা।

আগামী চার বছরের চক্রের পূর্ণাঙ্গ ভবিষ্যত সফরসূচি (এফটিপি) প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানেই সাকিব-তামিমদের ভবিষ্যত সফরসূচি উল্লেখ রয়েছে।

বর্তমান চক্রে আইসিসির ১২টি টেস্ট খেলুড়ে দেশ খেলছে সবমিলিয়ে ৬৯৪টি ম্যাচ। সেটি এবার বেড়ে হয়েছে ৭৭৭টি ম্যাচ। যেখানে থাকছে ১৭৩টি টেস্ট, ২৮১টি ওয়ানডে ও ৩২৩টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ। চার বছরের এই চক্র শুরু হবে ২০২৩ সালের মার্চ থেকে।

এই হিসেব মূলত শুধুমাত্র দ্বিপাক্ষিক সিরিজের জন্য। এছাড়া অন্য দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আয়োজিত দ্বিপাক্ষিক সিরিজ, ত্রিদেশীয় সিরিজ, এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপেও আরও ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা।

এবাররে এফটিপিতে ১৭টি টেস্ট সিরিজের প্রতিটিতে দুইটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে ১২টি সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন। এছাড়া ১৯টি ওয়ানডে সিরিজের মধ্যে ১৮টিই হবে তিন ম্যাচের। শুধুমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে ২০২৬ সালের জুলাইয়ে রয়েছে একটি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

টি-টোয়েন্টিতেও মোট ১৮টি সিরিজের মধ্যে ১৬টিই হবে তিন ম্যাচের। এর বাইরে ২০২৩ সালের মার্চে আয়ারল্যান্ড সফরে একটি চার ম্যাচের ও ২০২৪ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে হবে একটি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

২০২৪ সালে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য রয়েছে রোমাঞ্চকর দুইটি সফর। সে বছরের আগস্টে পাকিস্তান সফরে দুই টেস্ট খেলবে বাংলাদেশ। পাকিস্তান থেকে ফিরে সেপ্টেম্বরে আবার ভারত সফরে গিয়ে দুই টেস্টের সঙ্গে তিন টি-টোয়েন্টিও খেলবে টাইগাররা।

এর বাইরে ২০২৭ সালের মার্চে এবারের চক্রে নিজেদের শেষ সিরিজের মধ্য দিয়ে প্রায় দুই যুগের অপেক্ষার অবসান ঘটবে বাংলাদেশের। যেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। সবশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ।

  সময়

  প্রতিপক্ষ

    টেস্ট

  ওয়ানডে

   টি-টোয়েন্টি

মে ২০২৩

আয়ারল্যান্ড (অ্যাওয়ে)

-

জুন ২০২৩

আফগানিস্তান (হোম)

সেপ্টেম্বর ২০২৩

নিউজিল্যান্ড (হোম)

-       

-

নভেম্বর ২০২৩

নিউজিল্যান্ড (হোম)

-

-

ডিসেম্বর ২০২৩

নিউজিল্যান্ড (অ্যাওয়ে)

-

ফেব্রুয়ারি ২০২৪

শ্রীলঙ্কা (হোম)

এপ্রিল ২০২৪

জিম্বাবুয়ে (হোম)

-

জুলাই ২০২৪

আফগানিস্তান (অ্যাওয়ে)

আগস্ট ২০২৪

পাকিস্তান (অ্যাওয়ে)

-

-

সেপ্টেম্বর ২০২৪

ভারত (অ্যাওয়ে)

-

অক্টোবর ২০২৪

দক্ষিণ আফ্রিকা (হোম)

-

-

নভেম্বর ২০২৪

ওয়েস্ট ইন্ডিজ (অ্যাওয়ে)

মার্চ ২০২৫

জিম্বাবুয়ে (হোম)

-

মে ২০২৫

পাকিস্তান (অ্যাওয়ে)

-

জুন ২০২৫

শ্রীলঙ্কা (অ্যাওয়ে)

আগস্ট ২০২৫

ভারত (হোম)

-

অক্টোবর ২০২৫

ওয়েস্ট ইন্ডিজ (হোম)

-

নভেম্বর ২০২৫

আয়ারল্যান্ড (হোম)

মার্চ ২০২৬

পাকিস্তান (হোম)

এপ্রিল ২০২৬

নিউজিল্যান্ড (হোম)

-

জুন ২০২৬

অস্ট্রেলিয়া (হোম)

-

জুলাই ২০২৬

জিম্বাবুয়ে (অ্যাওয়ে)

-

আগস্ট ২০২৬

আয়ারল্যান্ড (অ্যাওয়ে)

-

অক্টোবর ২০২৬

ওয়েস্ট ইন্ডিজ (হোম)

-

-

নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকা (অ্যাওয়ে)

-

ফেব্রুয়ারি ২০২৭

ইংল্যান্ড (হোম)

-

-

মার্চ ২০২৭

অস্ট্রেলিয়া (অ্যাওয়ে)

-

-