এক ঝলকে

গর্ভবতী বিপাশার উষ্ণতা

সন্তান ধারণের ঘোষণা আগেই দিয়েছিলেন, এবার ‘বেবিবাম্প’ নিয়ে স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে ফ্রেমবন্দি হলেন বলিউডের আবেদনময়ী তারকা বিপাশা বসু। ইন্সটাগ্রামে ছবি পোস্ট করেছেন বিপাশা। ছবিতে হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় দেখা গেছে এ অভিনেত্রীকে। তার চোখেমুখে যেন ফুটছে মাতৃত্বের আভা। ভালোবাসার পরশে অনাগত সন্তানকে যেন আগলে রাখছেন করণ। ইন্সটাগ্রাম পোস্টে বিপাশা লিখেছেন, ‘নতুন সময়ে, নতুন অধ্যায়ে, আমাদের জীবনে নতুন আলো আসছে। আগের তুলনায় আমরা এখন আরও সম্পূর্ণ। আলাদাভাবে আমাদের জীবন শুরু করেছি, পরে একে অপরের সঙ্গে দেখা হয়েছে। গভীর ভালোবাসার পরও দুইয়ে ঠিক যেন মানাচ্ছে না! শিগগিরই দুই থেকে আমরা তিনে পরিণত হচ্ছি। আমাদের আনন্দ বাড়িয়ে দিতে ভালোবাসায় উদ্ভাসিত হয়ে আমাদের সন্তান আসছে। ধন্যবাদ, নিঃস্বার্থ ভালোবাসার জন্য, আপনাদের প্রার্থনা ও শুভকামনা আমাদের সঙ্গে সবসময় থাকবে।’হরর ছবি ‘অ্যালোন’-এর সেটে দুজনের পরিচয়।