জাতিসংঘ বিশেষজ্ঞের দাবি

শিনজিয়াংয়ে শ্রমে ‘জবরদস্তি’ঘটছে

চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্যদের জবরদস্তি শ্রমে বাধ্য করার ঘটনা ঘটেছে এমন ‘উপসংহার টানা’র যৌক্তিকতা আছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছেন জাতিসংঘের শীর্ষ একজন বিশেষজ্ঞ। প্রতিবেদনটি এ সপ্তাহে প্রকাশ করা হয়েছে। সমসাময়িককালের দাসত্বের স্বরূপবিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ তোমোয়া ওবোকাতা তার টুইটার অ্যাকাউন্টে এ প্রতিবেদন প্রকাশ করেন।

প্রতিবেদনটি প্রাপ্ত তথ্যের নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তোমোয়া ওবোকাতা। ওবোকাতা বলেছেন, চীনের শিনজিয়াংয়ে উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে কৃষি ও উৎপাদনের মতো খাতগুলোতে উইঘুর, কাজাখ এবং অন্যান্য জাতিগত সংখ্যালঘুকে শ্রমে বাধ্য করার ঘটনা ঘটছে।

এমন প্রতিবেদনের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন।