১৬ দিনেও খোঁজ নেই ক্যাশিয়ারের

টাঙ্গাইলের মির্জাপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের সহকারী ক্যাশিয়ার লাভলু মিয়া ব্যাংকের ১০ লক্ষাধিক টাকা নিয়ে নিরুদ্দেশ রয়েছেন। ঘটনার ১৬ দিন অতিবাহিত হলেও পুলিশ তার হদিস পাচ্ছে না বলে জানা গেছে। ব্যাংক থেকে নেওয়া ১০ লক্ষাধিক টাকার মধ্যে গ্রাহকের ঋণের কিস্তির ২ লাখ ৩০ হাজার টাকা রয়েছে বলে নবনিযুক্ত শাখা ব্যবস্থাপক রবীন দত্ত জানিয়েছেন।

জানা গেছে, গত ২ আগস্ট মাঠ থেকে কর্মীদের আদায় করা ১০ লাখ ১০ হাজার ৪০৭ টাকা ক্যাশে জমা হয়। ওইদিন সহকারী ক্যাশিয়ার লাভলু মিয়া বেলা দেড়টার দিকে অফিস থেকে বের হয়ে আর ফেরেননি। তার বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায়।