কর্ণফুলী উপজেলায় হচ্ছে আরও চার ইউনিয়ন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আসছে। পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় আরও চারটি ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে এ উপজেলার বড়উঠান, শিকলবাহা, চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নকে ভাগ করে নতুন আরও চারটি ইউনিয়ন করার জন্য চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়।

এদিকে, উপজেলায় নতুন করে আরও চার ইউনিয়ন গঠনের খবরে আনন্দে মেতে উঠেছে উপজেলাবাসী।