বিদ্যুৎস্পর্শে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পর্শে নুরনবী (১৭) নামের এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নুরনবী উলিপুর পৌর শহরের পশ্চিম নাওডাঙ্গার মফিজুর ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, নুরনবী সকালে বাড়ির পাশের জমিতে কাজ করছিল। এসময়  কোদাল দিয়ে মাটি কাটার সময় বিদ্যুতের খুঁটির স্পর্শে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।