কাতার বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর। ব্রাজিল প্রথম ম্যাচ খেলবে ২৫ নভেম্বর। প্রতিপক্ষ সার্বিয়া। সেই ম্যাচের প্রায় দুই মাস আগে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করবে ব্রাজিল। আগামী মাসে ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ২৩ ও ২৭ সেপ্টেম্বর ঘানা ও তিউনিসিয়ার সঙ্গে খেলবে তারা। তবে ম্যাচ দুটি কোথায় হবে তা এখনো নির্ধারিত হয়নি। দুটি ম্যাচই হবে ইউরোপের কোনো শহরে। এ দুই ম্যাচের জন্য ৯ সেপ্টেম্বর দল ঘোষণা করবে ব্রাজিল। কাতার বিশ্বকাপে ব্রাজিল খেলবে ‘জি’ গ্রুপে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনের সঙ্গে। ‘এইচ’ গ্রুপে ঘানার সঙ্গী দক্ষিণ কোরিয়া, পর্তুগাল ও উরুগুয়ে। আফ্রিকার আরেক দল তিউনিসিয়া গ্রুপ ‘ডি’তে খেলবে অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে। ইন্টারনেট