আরিয়ানের পোস্টে শাহরুখের কমেন্ট
এক বছর পর বোন সুহানা ও ভাই আব্রামের সঙ্গে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করলেন আরিয়ান। আর তাতে জ্বলজ্বল করছে বাবা শাহরুখের কমেন্ট। প্রায় ১ বছর পর ইন্সটাগ্রামে ছবি শেয়ার করেছেন শাহরুখপুত্র আরিয়ান খান। সোমবার দুই ভাই-বোনের সঙ্গে ছবি দিয়েছেন ইন্সটাগ্রামে। আপাতত সেটা নিয়েই হইচই। মাদক মামলায় নাম জড়ানোর আগে ২০২১ সালের আগস্ট মাসে শেষ ইন্সটাাগ্রামে পোস্ট করেছিলেন আরিয়ান। তবে সবচেয়ে বেশি যেটা নজর কেড়েছে তা হলো আরিয়ানের ছবিতে বাবা শাহরুখের কমেন্ট। ইয়ার্কির ছলে একটু বকাবকি করেছেন বাদশা বড় ছেলেকে। শাহরুখ লিখলেন, ‘কেন আমার কাছে এই ছবিগুলো নেই! এখনই আমাকে এগুলো দাও’। বাবার কমেন্টের উত্তরও করেছেন আরিয়ান। লিখেছেন, ‘পরেরবার আবার যখন ছবি পোস্ট করব তখন তোমায় আমি পাঠাব ওই ধরো আবার কিছু বছর পর!!! হা হা হা।’
দুটো ছবি সোশ্যালে দিয়েছেন আরিয়ান। একটা ছবিতে মধ্যে তিনি। এক হাতে জড়িয়ে আছেন সুহানাকে আর অন্য হাতে ভাই আব্রামকে। পরের ছবিটায় শুধু আরিয়ান ও আব্রাম। যদিও এই ছবিতেও সুহানা ছিলেন। তবে বোনকে ক্রপ করে দিয়েছেন তিনি। এটা নিয়ে দাদার কাছে অভিযোগও জানিয়েছেন শিগগিরই বলিউডে পা রাখতে চলা শাহরুখকন্যা। কমেন্টে লিখেছেন, ‘আমাকে ছবি থেকে বাদ দেওয়ার জন্য ধন্যবাদ।’