নিজের বাড়ি বিক্রি করে দিচ্ছেন হলিউডের বিখ্যাত অভিনেতা উইল স্মিথ। এমনটা বললেন তিনি নিজেই। কিন্তু কেন? কী এমন ঘটেছে যে রুপালি পর্দার ধুন্ধুমার মারপিটের এই অভিনেতা বাড়ি বিক্রি করার কথা বললেন! আসলে বিষয়টি তিনি ইয়ার্কি করেই উপস্থাপন করেছেন। গত রবিবার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে উইল স্মিথ ভিডিও ড্রপ করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি এবং তার ছেলে ট্রে স্মিথ তাদের বাড়িতে একটি বিশাল মাকড়সা দেখতে পেয়ে অনেক আতঙ্কিত। ট্রে-ই পরে মাকড়সাটিকে ধরে ফেলে কিন্তু ভয়ে ভীত উইল রসিকতা করে বলে, ‘আমরা এই বাড়িটি বিক্রি করছি।’ ভিডিওতে উইল স্মিথকে আতঙ্কিত দেখাচ্ছিল যখন তিনি ট্রেকে একটি কাচের বাটির নিচে বিশাল মাকড়সা বন্দি করার মুহূর্তটি রেকর্ড করেছিলেন। তিনি বলেন, ‘এটা পুরো জাহান্নাম। এটা একটা বড় মাকড়সা।’ তার ছেলে তাকে আশ্বস্ত করার আগেই উইল বলেন, ‘এটা একটা বিষাক্ত মাকড়সা।’ ভিডিওতে উইল আরও বলেন, ‘আমি একটা চেয়ারে আছি। ঠিক আছে ট্রে, তোমাকেই এটা বের করে আনতে হবে। চলো, তুমি তরুণ এবং শক্তিশালী। তুমি কামড় সামলাতে পারবে।’ তারপর ট্রে কাচের বাটির নিচ থেকে মাকড়সাটিকে ধরে। ভিডিওর শেষে উইল বলেন, ‘এই আমরা মোকাবিলা করছি। আমরা বাড়িটি বিক্রি করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি বেশ সাড়া ফেলেছে এরই মধ্যে। উইল স্মিথের প্রাক্তন স্ত্রী এবং ট্রের মা শেরি জাম্পিনো মন্তব্য করেছেন, ‘আমার জন্য বাড়িতে আর কোনো পারিবারিক ডিনার নয়। ’ একজন ভক্ত লিখেছেন, ‘যদিও এটি ভীতিকর তবু হাস্যকর’।