ইউনিয়ন ক্যাপিটালের নতুন চেয়ারম্যান

গত ২১ আগস্ট অনুষ্ঠিত ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ২৯১তম পরিচালনা পর্ষদের সভায় জি এম খুরশিদ আলম প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ইউনিয়ন ক্যাপিটালের পরিচালনা পর্ষদের সভায় ইসি সিকিউরিটিজ লিমিটেডের প্রতিনিধিত্ব করছেন।

ড. জি এম খুরশিদ আলম ২০১৪ সাল থেকে ‘দ্য পলিসি রিসার্চ ইনস্টিটিউশনস অব বাংলাদেশ’ (পিআরআই)-এর অপারেশনস ডিরেক্টর হিসেবে দায়িত্ব¡ পালন করছেন। এছাড়া তিনি প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান, মবিল-যমুনা লিমিটেডের স্বতন্ত্র পরিচালক এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালকের পদেও অধিষ্ঠিত আছেন। ড. আলম ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেন। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ সম্পন্ন করেন। বিজ্ঞপ্তি