কখনও কাচের টুকরো দিয়ে তো কখনও আবার পোস্ট কার্ড সাইজের ফটো দিয়ে শরীর ঢাকেন উরফি জাভেদ। তার এই স্টাইলের জন্য সোশাল মিডিয়ায় চরম ট্রোলের শিকার হন উরফি। নিজের ইনস্টা হ্যান্ডেল বা ফেসবুক পেজে প্রায়ই দেখা যায় উরফির উদ্ভট স্টাইলের নজির। সম্প্রতি সেই রকমই ফ্যাশন স্টেটমেন্টের একগুচ্ছ ছবি পোস্ট করলেন উরফি জাভেদ।
এবার তো উরফির শরীরে একটা সুতোও দেখা গেল না। চকচক করছে উরফির খোলা শরীরের উর্ধ্বাংশ। সোনালি রাংতা দিয়ে বক্ষযুগল ঢেকেছেন উরফি জাভেদ। সেই ছবি পোস্ট করতেই স্বাভাবিকভাবেই সোশাল মিডিয়ায় ট্রোলের শিকার হন অভিনেত্রী।
'কাজু বরফি' বলে উরফিকে কটাক্ষ
সোনালি রাংতায় শরীর ঢেকে ছবি পোস্ট করতেই কটাক্ষের শিকার হলেন উরফি জাভেদ। ছোট পর্দার কমেডি ধারাবাহিক এফআইআর-এর অভিনেত্রী কবিতা কৌশিক একহাত নিলেন উরফিকে। সোশাল মিডিয়ায় উরফির পোস্টে 'কাজু বরফি' বলে কটাক্ষ করেন কবিতা।
কোন পার্টিতে এমন সাজ সেজেছিলেন?
ঝলক দিখলা যা ১০-এর লঞ্চিং পার্টি শেষে এ রকম অদ্ভুত সাজে দেখা যায় উরফিকে। সোনালি রাংতায় শরীর ঢেকে ক্যামেরার সামনে পোজ দেন অভিনেত্রী।
প্রাক্তনের সঙ্গে সাক্ষাৎ উরফির?
জানা গেছে, ঝলক দিখলা যা ১০-এর লঞ্চ পার্টিতে উপস্থিত ছিলেন উরফির সাবেক বয়ফ্রেন্ড পরশ কালনাওয়াত। তারা একে অপরের মুখোমুখি হন। প্রথমে সৌজন্যমূলক সাক্ষাৎ হলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। পরে এক ব্যক্তির মধ্যস্থতায় শান্ত হন দুজন।
ট্রোলড উরফি
উরফির এই পোশাক বিভ্রাটে প্রত্যেকবারের মতো এবারেও সোশাল মিডিয়ায় সরব হন নেটিজেনরা। কেউ লিখেছেন এটা কি ধরনের ননসেন্স? কেউ আবার দুষ্টুমি করে জানতে চেয়েছেন, ফ্যান্সি ড্রেস কম্পিটেশনে কোন ভূমিকায় থাকবেন উরফি। বরফি? উল্লেখ্য, বরফির উপরেই এই ধরনের রাংতা দেখা যায়। সূত্র : ইন্ডিয়া ডটকম