পাওয়ার হিটিংয়ের জন্য ক্রিকেট বিশ্বেই আগেই পরিচিতি পেয়েছেন আন্দ্রে রাসেল। শনিবার ফের সে যোগ্যতার প্রমাণ দিলেন তিনি। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে রাসেল সিক্সটি টুর্নামেন্টে ২৪ বলে ৭২ রানের অতিমানবীয় এক ইনিংস খেলেন। তার দলও জয় পায় তিন রানে। তবে ম্যাচে রাসেল টানা ছয় বলে ছয়টি ছক্কা মারলে চোখ ধাঁধান দর্শকেদের। যদিও সেটা এক ওভারে নয়।
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে নিজেদের মতো নিয়ম করতে পারে আয়োজকরা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও তেমনি। সাধারণত কোনো ওভারের শেষ বলে সিঙ্গেল রান নিলে নতুন ওভারের প্রথম বলটা খেলবেন আগের বলের ব্যাটার। কিন্তু ছক্কা চারে ওভার শেষ হলে ব্যাটসম্যানের পরিবর্তন হবে। সিক্সটি টুর্নামেন্টে সে নিয়ম নেই। না থাকায় রাসেলের ব্যাটে টানা ছয় ছক্কার মার দেখতে পেয়েছেন দর্শকরা।
ম্যাচের সপ্তম ওভারে বল করতে আসেন ডমিনিক ড্রাকেস। প্রথম বলটি থেকে রাসেল এক রান এনে দেন। পরে বলটি থেকেও ট্যারেন্স হিন্ডস সিঙ্গেল এনে দেন। এরপরই শুরু হয় রাসেলের ব্যাটিং তান্ডব। শেষ চারের বলের চারটিতেই ছক্কা হাকান তিনি। এই ওভারেই মাত্র ১৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন রাসেল।
ওভার শেষে আবার স্ট্রাইক পান তিনি। জন-রাস জাজ্ঞেসার বোলিং এলে প্রথম দুই বলেই হাকান ছক্কা। তৃতীয় বল থেকে আনেন আরও চার রান। পরের দুই বলে কোনো রান আসেনি, তবে শেষ বলে আর পারেননি রাসেল। উড়িয়ে মারতে দুয়ান জেনসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় ড্রেসিং রুমে।
রাসেল আউট হয়ে গেলেও তান্ডবে ভাটা পড়েনি। পরের ওভারের প্রথম বলে হিন্ডস আউট হয়ে যান। তবে কারমাইকেলের করা শেষ তিন বলে তিনটি ছক্কা মারে প্রসান্না। এরপরেই যেন রানের গতিতে ভাটা পড়ে। শেষ ওভার থেকে মাত্র ৯ রান এলে ১৫৫ রানেই থামে ট্রিনবাগো নাইট রাইডার্সের ইনিংস।
তবে ১৫৬ রানের লক্ষ্য শেষ পর্যন্ত ছুঁতে পারেনি সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। অ্যান্ডারসন ফিলিপের বোলিং তোপে থেমে যায় তারা ১৫২ রানেই। ফিলিপ ১৭ রান দিয়ে শিকার করেন তিনটি উইকেট। তবে তান্ডব চালানো ব্যাটার রাসেলের ওপরেও ছড়িয়ে ঘুরিয়েছেন কিটসের ব্যাটাররা। ২ ওভারে ৪১ রান দেন তিনি। তবে একটি উইকেটও শিকার করেছেন।