মিয়ানমার থেকে দুটি অবিস্ফোরিত মর্টার শেল এসে পড়েছে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের উত্তরপাড়ায়।
রবিবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের উত্তরপাড়া এলাকায় ভারী অস্ত্রের এ দুটি মর্টার শেল এসে পড়ে। পরে সীমান্তে নিরাপত্তা বাড়ায় বিজিবি।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত কয়েকদিন থেকে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে। তাদের গোলাগুলির আওয়াজে সীমান্তবর্তী এলাকার মানুষ আতঙ্কিত। অবিস্ফোরিত মর্টার শেল দুটির আঘাতে হতাহত হয়নি কেউ। তবে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।