সিরাজগঞ্জ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) হোস্টেল সুপার ডা. রফিকুল আলমের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুরে ম্যাটস ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘হোস্টেল সুপার রফিকুল আলম একজন দুশ্চরিত্রবান, জুলুমকারী ও স্বেচ্ছাচারী। তিনি মৌখিক পরীক্ষায় ছাত্রীদের বেশি নম্বর পাইয়ে দেওয়ার কথা বলে প্রলুব্ধ করেন। তার অনৈতিক প্রস্তাবে রাজি না হলে ছাত্রীদের বিভিন্নভাবে যৌন হয়রানি ও সামাজিকভাবে হেয় করেন। হোস্টেল সুপারকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে। না হলে আমরণ অনশনসহ কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।’
অভিযোগ অস্বীকার করে হোস্টেল সুপার রফিকুল আলম বলেন, ‘একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে শিক্ষার্থীদের মাঠে নামিয়েছে।’