এ ওয়ান ম্যাক্স এসএস পাইপ ডিলার মিট ২০২২ অনুষ্ঠিত

ম্যাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে এ ওয়ান ম্যাক্স স্টেইনলেস স্টিল পাইপ ডিলার মিট ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সারা দেশের পরিবেশকরা অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে এ ওয়ান ম্যাক্স স্টেইনলেস স্টিল পাইপের নানা পণ্য প্রদর্শন ও পণ্যগুলোর কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। 

অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন ম্যাক্স গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী ইয়ামিনুর রশীদ তূর্য।

তিনি পরিবেশকদের সঙ্গে এ ওয়ান ম্যাক্সে স্টেইনলেস স্টিল পাইপের বিভিন্ন গুণগত মান নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন এবং ডিলারদের বিভিন্ন পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন। 

উপস্থিত ছিলেন ম্যাক্স ইন্ডাস্ট্রিজের সেলস এন্ড অপারেশন জিএম এম এম শামসুল ফারহানসহ দেশের শীর্ষস্থানীয় এসএস পাইপ ব্যবসায়ীবৃন্দ।