তিন নৌবন্দরের ট্রাকমালিকদের কর্মবিরতি প্রত্যাহার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী, পাবনার বেড়া উপজেলার শালিখা ও নগরবাড়ী নৌবন্দরে ট্রাকমালিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি গতকাল সোমবার দুপুরে প্রত্যাহার করা হয়েছে। ফলে এদিন দুপুর থেকেই বিআইডব্লিউটিএর এ তিন নৌবন্দরে আবারও পণ্য আনলোড ও পরিবহন কাজ শুরু হয়েছে। এতে আবার প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বন্দরগুলোতে।

পরিবহন ভাড়া বৃদ্ধি ও ট্রান্সপোর্টের দালালদের নৈরাজ্য বন্ধের দাবিতে গত রবিবার ভোর থেকে ট্রাকমালিকদের অনির্দিষ্ট কর্মবিরতির ফলে এ তিন বন্দর থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় রাসায়নিক সার ও সিমেন্ট পরিবহন বন্ধ হয়ে যায়।