যুক্তরাজ্যে অনুষ্ঠিত ‘টিন ঈগল’ আন্তর্জাতিক ইংলিশ প্রতিযোগিতায় ১ম চ্যাম্পিয়ন হওয়ার খেতাব অর্জন করেছে বাংলাদেশের কিশোরী নাহিয়ান মাহজাবীন। সে রাজধানী ঢাকার স্কলাস্টিকা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
টিন ঈগল একটি আন্তর্জাতিক ইংলিশ প্রতিযোগিতার প্ল্যাটফর্ম, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিয়ে থাকে। যুক্তরাজ্যের ব্রুখ হাউস কলেজ এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে। যাতে বিভিন্ন বিষয়ে পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। যেমন কুইজ, রচনা লেখন, বানান প্রতিযোগিতা, উপস্থিত বাচ্য ইত্যাদি। নাহিয়ান মাহজাবীন ৪৪টি দেশের ৫০০ প্রতিযোগীকে পেছনে ফেলে সবকটি বিষয়ে সবচেয়ে বেশি নম্বর পেয়ে ১ম চ্যাম্পিয়ন হয়েছে। ২য় চ্যাম্পিয়ন হওয়ার খেতাব অর্জন করেছে বুলগেরিয়ার এবং ৩য় চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তানের শিক্ষার্থী।
বাংলাদেশ থেকে আরও কয়েকজন বিভিন্ন বিষয়ে আলাদা করে পুরস্কৃত হয়েছে। তারা হলো সোনার পদক (প্রজ্ঞা সাহা, স্কলাস্টিকা স্কুল), রাফিদ জলিল (ইন্টারন্যাশনাল হোপ স্কুল)। বিজ্ঞপ্তি