পাওয়ার প্লেতে শুরু থেকেই তান্ডব চালিয়েছিল ভারত। এসময়ে তারা ১ উইকেট হারিয়ে তুলেছিল ৬২ রান। কিন্তু পাকিস্তানকে প্রথম ৬ ওভারে হাত খুলতে দেননি ভুবনেশ্বররা। এই ওভারগুলোতে রিজওয়ানরা ৪৪ রান তুলতে পেরেছেন। হারিয়েছে বাবর আজমের উইকেট।
এশিয়া কাপের শুরু থেকেই ব্যর্থ পাক অধিনায়ক বাবর আজম। ব্যাট হাসেনি হংকংয়ের বিপক্ষেও। আজ ভারতের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচেও তিনি আউট হয়ে গেছেন ১৪ রান করে।
প্রথম ওভার করতে এসেই বাবরকে ফেরান দলে ফেরা রবি বিষ্ণুই। ঘুরিয়ে খেলতে গিয়ে মিডউইকেটে ভারত অধিনায়কের হাতে ধরা পড়েছেন পাকিস্তান অধিনায়ক। এরপর অবশ্য বাবরকে অপেক্ষা করতে বলেছিলেন আম্পায়াররা, তবে বিষ্ণুইয়ের ফ্রন্ট ফুট ছিল পপিং ক্রিজের ভেতরেই। চতুর্থ ওভারে প্রথম ব্রেকথ্রু পায় ভারত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে ৫৭ করেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৩২ ও ফখর জামান ১০ রানে অপরাজিত আছেন।