বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মৃত্যুবার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি গ্রামে শাহাদাতবরণ করেন তিনি। এদিন পাকিস্তানি হানাদারবাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে গিয়ে শহীদ হন নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশিপুরে তাকে সমাহিত করা হয়।

নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চ-িবরপুর ইউনিয়নের তৎকালীন মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। মহিষখোলার নাম পরিবর্তন করে ২০০৮ সালের ১৮ মার্চ নূর মোহাম্মদ নগর করা হয়।

নড়াইল জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ সকালে নূর মোহাম্মদ নগরে কোরআনখানি, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, পুলিশ কর্তৃক সশস্ত্র সালাম, দোয়া মাহফিল এবং শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও হতদরিদ্রদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।