টাঙ্গাইলের মির্জাপুরে মাদ্রাসাছাত্র সিফাত মিয়া হত্যার ঘটনায় পুলিশ রাকিব হাসান (১৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। গত সোমবার বিকেলে টাঙ্গাইল আদালত চত্বর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রাকিব নিহত সিফাতের গ্রাম গোড়াইল এর বাবুল হোসেন মৃধার ছেলে। এ হত্যাকাণ্ডের ঘটনায় রাকিবসহ এ পর্যন্ত তিন আসামি গ্রেপ্তার হয়েছে।
গত ২৯ আগস্ট রাতে গাড়াইল ত্রিমোহন এলাকার একটি ক্ষেত থেকে রিফাতের মরদেহ উদ্ধার করে পুলিশ।