ডেঙ্গুতে এক দিনেই ৫ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে ২৪ ঘণ্টায় মারা গিয়েছিল ৩ জন। এ নিয়ে চলতি মাসের প্রথম ৬ দিনে মৃত্যু হয়েছে ১০ জনের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন ৩১ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ¦র নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৪ জন। চলতি বছরের এ পর্যন্ত দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৩৯৭ জন ডেঙ্গু রোগী।

গতকাল মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ৬ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২১৬ জন ডেঙ্গু রোগী। এর আগের মাস আগস্টে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৫২১ জন। ওই মাসে মারা গেছেন ১১ জন। জুলাই মাসে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৫৭১ জন। মারা যায় ৯ জন। গত জুন মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৩৭ জন এবং মৃত্যু হয় ১ জনের। এরও আগে মে মাসে ভর্তি রোগীর সংখ্যা ১৬৩। অর্থাৎ এ বছর আগস্টে সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২২৪ জন এবং ঢাকার বাইরে ৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮৫০ জন। তাদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭১১ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ১৩৯ জন।