নতুন অনুষ্ঠান ‘বিনোদন সমাচার’
চ্যানেল নাইনে শুরু হচ্ছে ফিল্ম মিডিয়া ও এন্টারটেইনমেন্ট ভিত্তিক অনুষ্ঠান বিনোদন সমাচার। প্রতি সপ্তাহে বিনোদন জগতের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার খবরাখবর, তারকা শিল্পীদের বিশেষ ইন্টারভিউ আর তাদের আপডেট সব নিউজ নিয়ে সাজানো হবে সাপ্তাহিক এই আয়োজন। শাহীদ সম্পদের গ্রন্থনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়, পুনঃপ্রচার রাত ১২টা ৩০ মিনিট ও শুক্রবার সকাল ৬টা ৩০ মিনিটে। ২১ মিনিট ব্যাপ্তির অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন আসিন জাহান। বিনোদন সমাচার অনুষ্ঠানটি দেশি-বিদেশি সব সিনেমা- সিনেমার তারকা কলাকুশলী, গান- গানের অ্যালবাম, মিউজিক ভিডিও, শিল্পী, মিডিয়াপাড়াসহ বিনোদন জগতের সব আপটেড খবর নিয়ে সাজানো হবে।