মেষ : এ সপ্তাহে জাতকের পুত্র-কন্যার বিবাহের যোগ রয়েছে। যাত্রা শুভ। তবে বিদেশ ভ্রমণকালে একাধিকবার বাধা-বিপত্তি দেখা দিতে পারে।
বৃষ : রবি ও চন্দ্র একই রাশিতে অবস্থান করছে, ফলে জাতকের হতাশা কেটে যাবে। ঝোঁকের বশে ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না।
মিথুন : পুরুষ-নারী নির্বিশেষে মানুষের প্রিয়পাত্র। কিন্তু গুপ্তশত্রু বা অধীনস্থ ব্যক্তিদের শত্রুতা সম্পর্কে সতর্ক থাকা বাঞ্জনীয় নয়তো বিপদ আসন্ন।
কর্কট : অস্তমিত শুক্রগ্রহের সঙ্গে রবির মিলনের ফলে, স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে মতান্তর ঘটবে। কিন্তু দৈবানুগ্রহে রক্ষা পাবেন। যাত্রা শুভ।
সিংহ : বুধ লগ্নের দ্বাদশে মঙ্গলের অবস্থানের ফলে পারিবারিক কলহে লিপ্ত হবেন। দানসূত্রে প্রভূত ধনসম্পত্তি লাভযোগ বিদ্যমান। দেশভ্রমণ যোগ রয়েছে।
কন্যা : অক্ষাংশে মূলত্রিকোণে গ্রহের প্রভাবে জাতকের এ সপ্তাহটা বেকারত্বের ফলে দাম্পত্যজীবনে অশান্তির কালো ছায়া নামতে পারে।
তুলা : “আপোক্লিমগতা হীনা মধ্যাঃ পণফরাশ্রিতাঃ” জাতক দানকর্মাদির দ্বারা বন্ধু-বান্ধবের সন্তোষ বিধানকারীর হাঁটুসংক্রান্ত রোগ হতে পারে।
বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে ইন্দ্রিয় তাড়নায় জাতক অবৈধ কর্মে লিপ্ত হতে পারেন। অর্থোপার্জনে আত্মীয়স্বজনদের সহযোগিতা লাভ করবেন।
ধনু : পঞ্চমে মঙ্গল ও নবমে ক্ষীণ চন্দ্রের অবস্থানের ফলে জাতকের বন্ধু অনেক জুটবে, কিন্তু প্রকৃত বন্ধুর সংখ্যা অত্যন্ত সীমিত রূপে প্রকাশ পাবে।
মকর : জাতকের জন্মকু-লীতে শনি কেন্দ্রস্থ হওয়ার ফলে অর্থোপার্জনের ক্ষেত্রে অপর কারও থেকে সাহায্য পাওয়া যাবে না।
কুম্ভ : লগ্নের চতুর্থে রাহুর উচ্চস্থ অবস্থানের ফলে জাতক ব্যবসায়ে প্রতিপত্তি লাভ করবেন। তবে সহজে ব্যবসায়ে লগ্নি করার সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে।
মীন : ভ্রাতৃপতি জাতকের তৃতীয় স্থানে অবস্থানের ফলে সংসারে অশান্তি দেখা দেবে। তবে নিজগুণ ও বুদ্ধি নৈপুণ্যে অর্থোপার্জন সুগম হবে।