কনসার্টের শিরোনাম 'হেডব্যাঙ্গার্স প্যারাডাইস'। এ নামেই গত ২৬ জুলাই চট্টগ্রামে একটি কনসার্টের আয়োজন করা হয়। যাতে আকাঙ্ক্ষিত ওয়াচার ছিলেন ১০ থেকে ১৫ হাজার। অথচ সেখানে উপস্থিত হন প্রায় ৪০ হাজার দর্শক। আশ্চর্য হন আয়োজকরা। তারই ধারাবাহিকতায় এবার ঢাকার আয়োজন।
'যদি ঢাকায় ভালো রেসপন্স পাই্ তবে এর পর আমরা বিভাগীয় শহরগুলোতে যাব ব্যান্ড কনসার্ট আয়োজন করতে।' বললেন 'হেডব্যাঙ্গার্স প্যারাডাইস' কনসার্টের আয়োজক ও উদ্যোক্তা সিক্সবেস কমিউনিকেশন্সের প্রতিষ্ঠাতা ও অন্যতম পরিচালক প্রীতম দে। 'আমার বিশ্বাস আমরা ঢাকাতেও ভালো রেসপন্স পাব। আমাদের এই শোতে প্রতিষ্ঠিত তিনটি সুপার গ্রুপ পারফরম করবেন। সেই সাথে থাকবে পাওয়ারসার্জ ও মেকানিক্স। এ ছাড়াও নতুন এবং ঝলমলে আরো চারটি ব্যান্ড তো থাকছেই। সবমিলিয়ে ভালো কিছু হবে।'
তিনি বলেন, এর মধ্যেই আমাদের ভিআইপি সব টিকেট 'সোল্ড আউট'। প্রায় ৭০ ভাগ সাধারণ টিকেট এর মধ্যেই বিক্রি হয়ে গেছে। আশা করি বাকি টিকেটগুলো বিক্রি হয়ে যাবে। আশা করছি- একটা সফল রক কনসার্ট উপহার দিতে পারব ঢাকার রকভক্তদের।
আগামী ১৬ সেপ্টেম্বর, শুক্রবার আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরার ৪ নম্বর হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'হেডব্যাঙ্গার্স প্যারাডাইস' কনসার্টের দ্বিতীয় পর্ব। সিক্সবেস কমিউনিকেশন্স আয়োজিত এই কনসার্টে অংশ নেবে নগরবাউল, অর্থহীন, আর্টসেল, পাওয়ারসার্জ, মেকানিক্স, ট্রেনরেক, সাভাগরি, প্লাসমিক নক এবং এঙ্কর।
শো'র টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ভিআইপি ১২৫০ এবং সাধারণ ৫৫০। এই লিঙ্কে ক্লিক করে আপনি টিকেট সংগ্রহ করতে পারবেন হেডব্যাঙ্গার্স প্যারাডাইস