দেশে মুক্তি পেয়েছে সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত বিশেষ চলচ্চিত্র ‘যাপিত জীবন’। অনিমেষ আইচের চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। আজ শুক্রবার (২০ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘যাপিত জীবন’।
চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়নখ্যাত শিল্পী অংকন রায়। অংকনের পাশাপাশি এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন, অভিনেত্রী রোকেয়া প্রাচী, রওনাক হাসান, ইমতিয়াজ বর্ষণসহ আরও অনেকে। চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ একটি চরিত্র ছোট ছেলের ভূমিকায় অভিনয় করেছে শিশুশিল্পী অংকন রায়।
এই চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে অংকন বলেন, ‘যাপিত জীবন’ চলচ্চিত্রে আমি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছি। দেশের গুণী শিল্পীরা এতে অভিনয় করেছেন। সঙ্গীতশিল্পী হলেও দেশের গুণী মানুষদের সঙ্গে অভিনয় করতে পেরে আমি অনেক খুশি। আশা করছি চলচ্চিত্রটি দর্শকদের মন জয় করবে।
জানা গেছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত এই চলচ্চিত্রের গল্পে উঠে এসেছে দেশভাগের সময় ও পরবর্তী একটি পরিবারের জীবনসংগ্রাম, সংকট এবং নানা ঘাত-প্রতিঘাতের চিত্র। চলচ্চিত্রের শুরু থেকে শেষ পর্যন্ত ছোট ছেলের চরিত্রটির উপস্থিতি গল্পের ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর এই চরিত্রে অংকন রায়ের অভিনয় চলচ্চিত্রটির অন্যতম আকর্ষণ। চলচ্চিত্রটিতে দেশের বরেণ্য অভিনয়শিল্পীদের পাশাপাশি অংকন রায়ের অভিনয়ও দর্শকদের নজর কাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৯৪৭ সালের দেশভাগের কষ্ট দুঃখ ভাষা আন্দোলন নিয়ে বিখ্যাত উপন্যাসিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মাণ হয়েছে চলচ্চিত্র ‘যাপিত জীবন’। চলচ্চিত্রে অংকন তাদের ছোট এবং অতি আদরের ছেলে অল্প বয়সে দেশের কথা দেশ প্রেমের কথা তাকে অনুপ্রাণিত করে এবং আফজালের অতি আদরের ছোট্ট ছেলের চরিত্রে একটি প্রধান চরিত্র অভিনয় করেছেন।
প্রসঙ্গত, অংকন রায় শিল্পী হিসেবে পরিচিত পেলেও ইতিপূর্বে মির্জা গালিবের সরকারি অনুদানের ‘ধর’ নামক টেলিফিল্মে অভিনয় করেছেন যা জাতীয় পুরস্কার অর্জন করেছে। এছাড়া শিল্পী হিসেবে তার অর্জনের তালিকায় রয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু সংগীতশিল্পী পুরস্কার ২০১৬ এবং চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন ২০১৭। অংকন রায় বর্তমানে সংগীত নিয়ে অনার্স করছে।