বিজিবি সদস্যরা বেনাপোলের গোগা সীমান্ত থেকে ৩০টি সোনার বারসহ আসিকুর রহমান (৩৬) নামে এক পাচারকারীকে আটক করেছে।
গতকাল শনিবার দুপুরে অভিযান চালিয়ে এসব সোনা জব্দ করা হয়।
বিজিবি জানায়, এক সোনা পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৩০টি সোনার বারসহ আসিকুর রহমানকে আটক করে।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ পিএসসি জানান, ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা সাড়ে ৩ কেজি ওজনের ৩০টি সোনার বারসহ আসিকুর রহমান নামে এক সোনা পাচারকারীকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।