কলেজছাত্রীর গোপন ভিডিও ধারণ যুবকের কারাদন্ড

জামালপুর পৌর শহরের বামুনপাড়া এলাকায় এক কলেজছাত্রীর গোপন ভিডিও ধারণের দায়ে মারুফ (১৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। দন্ডপ্রাপ্ত মারুফ জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া আমিত্তি মধ্যপাড়া এলাকার মৃত মনোহর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ রামনগরে তার বোনের বাড়িতে বেড়াতে আসে। ওই কলেজছাত্রীও পাশর্^বর্তী তীরুথা বটতলায় তার খালাতো বোনের বাড়ি বেড়াতে আসে। পাশাপাশি বাড়ি হওয়ায় মারুফ তার দুই সহযোগীকে নিয়ে শুক্রবার রাতে ওই কলেজছাত্রীর কাপড় পাল্টানোর দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করে। পরে সে কলেজছাত্রীকে ভিডিও ধারণের কথা জানায় এবং তার সঙ্গে দেখা করতে বলে। ওই কলেজছাত্রী বিষয়টি তার অভিভাবককে জানালে তারা ওই ছাত্রীকে দিয়ে ফোন করিয়ে কৌশলে মারুফকে এনে আটক করে। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়। পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন।