৩-এ পা ইউভানের; জুরিখে পালিত হবে রাজপুত্রের জন্মদিন

দেখতে দেখতে ২ বছর পার সোশাল মিডিয়ার খুদে সেনসেশন ইউভান চক্রবর্তীর। সোমবার তার দ্বিতীয় জন্মদিন। জন্মদিনের আগেই ছেলেকে নিয়ে ইউরোপ পাড়ি দিয়েছেন রাজ-শুভশ্রী। জুরিখেই এ বছর জন্মদিন উদযাপন করছেন তারা। রবিবারই একটি ভিডিও পোস্ট করেছিলেন রাজ। জন্মের পর থেকেই ছেলেকে নিয়ে সোশাল মিডিয়ায় নানা আবেগঘন পোস্ট করেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। ছেলের নানা ছবি ও ভিডিও বরাবরই সোশাল মিডিয়ায় শেয়ার করেন তারকা দম্পতি।

আর সোশাল মিডিয়া ব্যবহারকারীরা বরাবরই ভালোবাসায় ভরিয়ে দেয় ইউভানকে।

সোমবার সকালে ছেলেকে কোলে নিয়ে দুটি ছবি পোস্ট করেন শুভশ্রী। মায়ের সঙ্গে বেশ হাসিখুশি মুখে দেখা গেল ইউভানকে। ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, 'হ্যাপি ইউভান ডে'। পাশাপাশি হ্যাশট্যাগে নায়িকা লেখেন, এই দিনটা তার জীবনের সবচেয়ে সুন্দর দিন। অন্যদিকে রাজ 'সদ্যোজাত' ইউভানের ছবি পোস্ট করে ক্যাপশনে শুধু লিখেছেন 'দুই' সঙ্গে একটি লাভ ইমোজি। দু'দিন আগেই শুভশ্রীর সঙ্গে ইউভানের জুরিখের রাস্তায় ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেছিলেন রাজ। এদিন ছোট্ট ইউভানকে শুভেচ্ছায় ভরিয়ে দেন নেটিজেনরা।

প্রথম বছরের জন্মদিন বাড়িতেই সেলিব্রেট করেছিলেন রাজ-শুভশ্রী। ইস্কন থেকে রাজের দক্ষিণ কলকাতার অ্যাপার্টমেন্টে এসেছিলেন কয়েকজন পুরোহিত। ফুল দিয়ে স্নান করা হয় রাজপুত্রকে। তবে এবার একেবারেই আলাদা পরিকল্পনা। দেশ ছেড়ে এবার ইউরোপেই ছেলের জন্মদিন সেলিব্রেট করেন রাজ ও শুভশ্রী। সূত্র : ২৪ ঘণ্টা