গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩৭ জনে।
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ১ হাজার ২২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৩৩২ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এ পর্যন্ত মোট ৮ হাজার ৫৪৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।