ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের আছিয়া শিকদার এতিমখানা ও মাদ্রাসার দুই শিশু ছাত্র গত ৮ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, কাউকে না বলে তাঁরা মাদ্রাসা থেকে পালিয়ে গেছে।
নিখোঁজ ছাত্ররা হলো দোহার উপজেলার আন্তা গ্রামের মৃত পরশ আলীর ছেলে মো. সিয়াম (১৪) ও নড়াইলের লোহাগড়া উপজেলার চরমাউলী গ্রামের নুর ইসলাম মোল্লার ছেলে মো. ইয়ামিন মোল্লা (১৩)।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও জিডি সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর ভোরে ঘুম থেকে উঠে মাদ্রাসার ছাত্ররা ফজরের নামাজ পড়তে যায়। কিন্ত সিয়াম ও ইয়ামিন নামাজ পড়তে গিয়ে সবার অগোচরে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। বিভিন্ন স্থানে তাদের খুঁজে না পেয়ে পরিবারকে জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ। পরে পরিবারের সদস্যরা এবং মাদ্রাসা কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে তাদের খোঁজ করে। তাদের সন্ধান না পেয়ে গত রবিবার থানায় জিডি করেন নিখোঁজ দ্ইু ছাত্রের অভিভাবকরা। এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, আমার ধারনা ওই দুই ছাত্র পালিয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।