করণ জোহর আর শাহরুখ খান। কয়েক যুগ কেটে গিয়েছে। কিন্তু তাদের সুসম্পর্কে কোনো প্রভাব পড়েনি। এই বন্ধুত্বের ঝলক অনেকবারই পেয়েছেন দর্শক। জুলাই মাসের প্রথম থেকে শুরু হয়েছে কেরণের 'টক শো'-এর নতুন সিজন।
নতুন সিজনে অতিথি হিসাবে দর্শক দেখেছে আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন থেকে রণবীর সিং, অনিল কাপুরকে। কিন্তু এখনো দেখা পাওয়া যায়নি কিং খানের। তবে বলিউডে নতুন গুঞ্জন, করণের অতিথি হিসাবে দেখা যাবে শাহরুখপত্নী গৌরী খানকে। তবে কি স্ত্রীকে সঙ্গ দিতে দেখা যাবে শাহরুখকেও?
পরিচালকের শোয়ে অতিথি হিসাবে আসার কথা নিজেই জানিয়েছেন গৌরী। তিনি বলেছেন, 'হ্যাঁ, আমি আসছি অতিথি হিসাবে।' সঙ্গে কি থাকছেন বাদশা? সেই ধোঁয়াশাও কাটিয়েছেন গৌরী নিজেই। তিনি বলেছেন, 'না, শাহরুখ থাকছেন না। চার তারকা পত্নীর সঙ্গে আমায় দেখা যাবে।'
নেটফ্লিক্সের সিরিজ 'বলিউড ওয়াইভস'-এ চাঙ্কি পাণ্ডের স্ত্রী ভাবনা পাণ্ডে, সঞ্জয় কাপুরের স্ত্রী মহিপ কাপুর, সমীর সোনির স্ত্রী তথা অভিনেত্রী নীলম এবং সোহেল খানের প্রাক্তন স্ত্রী সীমা খানকে দেখেছেন দর্শক। সদ্য এই সিরিজের দ্বিতীয় সিজন দেখানো শুরু হয়েছে। এই চার তারকা পত্নীর সঙ্গে কফি কাউচ ভাগ করে নেবেন গৌরী। তবে কি এই সিজনে সত্যিই দেখা যাবে না কিং খানকে? সূত্র : বলিউডলাইফ ডটকম